সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
হামলায় নিহত ৬কলম্বিয়ার স্থানীয় একটি ব্যাংকের টাকা বহনকারী একটি হেলিকপ্টারে হামলায় ছয়জন নিহত হয়েছে। ককা অঙ্গরাজ্যের কালোটো শহরে অবতরণের কিছুক্ষণের মধ্যেই বন্দুকধারীরা হেলিকপ্টারটিতে গুলি চালায়। এতে পুলিশের চার কর্মকর্তা ও বেসামরিক দুই ব্যক্তি নিহত হন। কলম্বিয়া পুলিশের প্রধান জেনারেল অস্কার নারানজো এ হামলার জন্য দেশটির বৃহত্তম বামপন্থী সংগঠন ফার্ককে দায়ী করেছেন। বিবিসি। ১৭ মৃতদেহ উদ্ধারমেক্সিকোর সেনারা দেশটির দক্ষিণাঞ্চলীয় গেরেরো রাজ্যের স্যান মিগুয়েল তোতোলাপান শহরের একটি কবর থেকে ১৭টি মৃতদেহ উদ্ধার করেছে। মাদক নিয়ে বিরোধের জেরে শহরটিতে প্রায়ই সহিংস ঘটনা ঘটে থাকে। কর্মকর্তারা জানান, তাঁরা আরও মৃতদেহের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন। মেক্সিকোতে গত বছর তিনটি গণকবর আবিষ্কৃত হয়। প্রতিটি কবর লাশে পরিপূর্ণ ছিল। দেশটিতে মাদকসংশ্লিষ্ট সহিংসতায় ২০০৬ সাল থেকে এ পর্যন্ত ৩১ হাজারের বেশি নাগরিক নিহত হয়েছে। বিবিসি।