সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবন্ত পুড়িয়ে!ভারতে একটি ইস্পাত কারখানার উপব্যবস্থাপককে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগে গতকাল শুক্রবার চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কর্মকর্তারা জানান, সম্প্রতি ওডিশা রাজ্যের ওই ইস্পাত কারখানার কর্তৃপক্ষ উৎপাদন বন্ধ করে দেয়। এ ঘটনায় গত বৃহস্পতিবার কয়েকজন ব্যক্তি ওই প্রতিষ্ঠানের উপব্যবস্থাপক রাধাশ্যাম রায়ের গাড়িতে পেট্রল ঢেলে আগুন জ্বেলে দেয়। এতে জীবন্ত দগ্ধ হয়ে রাধাশ্যাম মারা যান। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে আরও কয়েকজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এএফপি।তামাক রাখায়ভুটানে তামাক বহনের দায়ে একজন বৌদ্ধ ভিক্ষুকে তিন বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। ওই ভিক্ষুর নাম সোনম শেরিং (২৩)। তিনি দেশটির ধূমপানবিরোধী আইনে দণ্ড পাওয়া প্রথম ব্যক্তি। গতকাল শুক্রবার একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত জানুয়ারিতে ৪৮ প্যাকেট তামাকসহ শেরিংকে আটক করা হয়। এ ঘটনায় রাজধানী থিম্পুর একটি আদালত তাঁকে ওই দণ্ডাদেশ দেন। ২০০৫ সালে ভুটানে তামাক বিক্রি নিষিদ্ধ করা হয়। এএফপি।