সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেইজিং সফরে আমন্ত্রণচীন উত্তর কোরিয়ার নেতা কিম জং-ইলের কনিষ্ঠ পুত্র এবং দেশটির সিংহাসনের সম্ভাব্য উত্তরাধিকারী কিম জং-উনকে আনুষ্ঠানিকভাবে সে দেশে সফরের আমন্ত্রণ জানিয়েছে। উনের কাছে ক্ষমতা হস্তান্তরকে বেইজিং সমর্থন জানানোর পর চীন এ আমন্ত্রণ জানাল। সিউলের গোয়েন্দা সংস্থা এ কথা জানায়। গত বছরের ডিসেম্বর মাসে চীনের স্টেট কাউন্সিলর দাই বিঙ্গো এবং গত মাসে জননিরাপত্তাবিষয়ক মন্ত্রী মেং জিয়ানঝুর পিয়ংইয়ং সফরকালে এ আমন্ত্রণ জানানো হয়। তবে কিম জং-উন একাই চীন সফর করবেন না তাঁর সঙ্গে উত্তর কোরীয় আরও নেতা থাকবেন, তা এখনো স্পষ্ট নয়। এএফপি।গ্লোরি মিশন ব্যর্থ!মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার গ্লোরি মিশন ব্যর্থ হয়েছে। পৃথিবীর জলবায়ু পর্যবেক্ষণের জন্য গত শুক্রবার রাতে মিশনে পাঠানো দ্য গ্লোরি নামের কৃত্রিম উপগ্রহটি উৎক্ষেপণের পরপরই ত্রুটি দেখা দেওয়ায় সেটি ধ্বংস করা হয়। উপগ্রহটির কাজ ছিল, পৃথিবীর জলবায়ু পরিবর্তনে ক্রিয়াশীল উপাদান সম্পর্কে তথ্য সংগ্রহ করা।জানা গেছে, গত শুক্রবার রাতে উৎক্ষেপণের মাত্র তিন মিনিট পরই রকেটটিতে ত্রুটি ধরা পড়ে। বিবিসি।