সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানশালায় অগ্নিকাণ্ডতাইওয়ানে একটি পানশালায় অগ্নিকাণ্ডে নয়জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১১ জন। কর্মকর্তারা জানান, গতকাল রোববার তাইচুং শহরের একটি পানশালায় অনুষ্ঠান চলাকালে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত নেভানো সম্ভব হলেও অনেকেই পানশালায় আটকা পড়েন। আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিবিসি।সশস্ত্র বাহিনীর প্রধানফিলিপাইনে লেফটেন্যান্ট জেনারেল এদুয়ার্দো ওবানকে দেশটির সশস্ত্র বাহিনীর নতুন প্রধান নিযুক্ত করা হয়েছে। গতকাল রোববার প্রেসিডেন্ট বেনিগনো একুইনো তাঁকে নিয়োগ দেন। গত সোমবার জেনারেল রিকার্ডো ডেভিড পদত্যাগ করার পর ওবানকে তাঁর স্থলাভিষিক্ত করা হলো। দেশটির আইনপ্রণেতারা যখন সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক দুর্নীতির ঘটনা উদ্ঘাটন করেছেন, তখনই ওবান দায়িত্ব নিলেন। রয়টার্স।জরুরি অবস্থাযুক্তরাষ্ট্রের লুইজিয়ানা রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। গত শনিবার টর্নেডো আঘাত হানার পর রাজ্যের ভারতীয় বংশোদ্ভূত গভর্নর ববি জিন্দাল এ ঘোষণা দেন। কর্তৃপক্ষ জানায়, শক্তিশালী টর্নেডোর আঘাতে রাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘরের ওপর গাছ পড়ে এক নারী মারা গেছেন। বিবিসি।