সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
যোগব্যায়াম চালুযুক্তরাষ্ট্রের সেনাসদস্যদের শরীরচর্চায় যোগব্যায়াম চালু করা হয়েছে। মার্কিন সেনাদের শরীর ঠিক রাখার কর্মসূচিতে গত ৩০ বছরের মধ্যে এই প্রথম যোগব্যায়াম যোগ করা হলো। দ্য ক্রিশ্চিয়ান সায়েন্স মনিটর-এর এক প্রতিবেদনে জানানো হয়, গত ১ মার্চ এ ব্যাপারে ঘোষণা দেওয়া হয়। প্রতিবেদনে বলা হয়, সেনাসদস্যদের প্রশিক্ষণে অন্যান্য বিষয়ের সঙ্গে যোগব্যায়ামের বিভিন্ন কসরতও অন্তর্ভুক্ত করা হবে। টাইমস অব ইন্ডিয়া।ধ্বংসনিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জন কি বলেছেন, ক্রাইস্টচার্চে গত ২২ ফেব্রুয়ারি আঘাত হানা ভূমিকম্পে ১০ হাজার ঘরবাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়েছে। গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ওই শহরের কোনো কোনো এলাকায় কাদামাটি ও পানির কারণে মাটি দুর্বল হয়ে পড়ায় সেখানে নতুন করে কোনো স্থাপনা নির্মাণ করা সম্ভব নয়। তিনি ১৮ মার্চ জাতীয় স্মরণ দিবস পালনের কথা ঘোষণা করেছেন। ওই দিন ক্রাইস্টচার্চের হেগলি পার্কে বিভিন্ন অনুষ্ঠান হবে। বিবিসি।