সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোমায় নিহত ২০পাকিস্তানের ফয়সালাবাদে গতকাল মঙ্গলবার একটি সেনা নিয়োগ কেন্দ্রের পাশে বোমা বিস্ফোরণে কমপক্ষে ২০ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছে। বিস্ফোরণে পাকিস্তান আন্তর্জাতিক এয়ারলাইনসের কার্যালয় এবং একটি পেট্রলপাম্প ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা নাসিম সিদ্দিকী বলেছেন, ওই পেট্রলপাম্পের গাড়ি পার্কিংয়ের জায়গায় বোমা পুঁতে রাখা হয়েছিল। বিস্ফোরণের পর পুলিশ ঘটনাস্থল ঘিরে রাখে এবং আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডন অনলাইন।সবচেয়ে সুখী!গবেষকদের দাবি, তাঁরা যুক্তরাষ্ট্রের সবচেয়ে সুখী মানুষকে খুঁজে পেয়েছেন। ওই সুখী মানুষের নাম আলভিন ওয়াং। থাকেন যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে। তিন বছর আগে গ্যালাপ ওয়েল-বিয়িং ইনডেক্স জরিপে ওয়াংয়ের কাছ থেকে বিভিন্ন বিষয়ে গবেষকেরা তথ্য সংগ্রহ করেন। গবেষকদের দাবি, একজন সুখী মানুষের মধ্যে যেসব বৈশিষ্ট্য থাকা প্রয়োজন, এর সবই ওয়াংয়ের মধ্যে রয়েছে। এর মধ্যে তাঁর উচ্চতা (৫ ফুট ১০ ইঞ্চি), বয়স (৬৫) ও বার্ষিক আয় (এক লাখ ২০ হাজার ডলার) তাঁকে সুখী মানুষের শীর্ষে নিয়ে গেছে। টেলিগ্রাফ।