সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাবজ্জীবনসাবেক স্ত্রীকে হত্যার দায়ে মুজাম্মিল হাসান নামের নিউইয়র্কের একটি টিভি চ্যানেলের মালিককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। গত মাসে আদালতে তিনি দোষী সাব্যস্ত হন। ২০০৪ সালে তিনি নিউইয়র্কে ব্রিজ টিভি নামের একটি চ্যানেল চালু করেন। তিনি ২০০৯ সালে তাঁর স্ত্রী আয়েশা খাতুনকে ওই চ্যানেলের কার্যালয়ে ছুরিকাঘাত করে হত্যা করেন বলে অভিযোগ ছিল। হত্যার মাত্র ছয় দিন আগে আয়েশা তাঁকে তালাক দেন। হত্যার পর মুজাম্মিল একটি থানায় গিয়ে পুলিশকে জানান তাঁর স্ত্রী মারা গেছেন। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিবিসি।শাকে কীটনাশক!ভারতের রাজধানী নয়াদিল্লির একটি আদালত গতকাল বৃহস্পতিবার বাজারে বিক্রি হওয়া শাকসবজিতে বিষাক্ত উপাদান রয়েছে কি না, তা পরীক্ষার নির্দেশ দিয়েছেন। সম্প্রতি নয়াদিল্লিতে শাকসবজি ও ফলমূলে বিষাক্ত কীটনাশক মেশানো হচ্ছে বলে খবর প্রকাশিত হওয়ার পর আদালত এ নির্দেশ দিলেন। আদালত সরকারকে রাজধানীর বড় বড় বাজার এবং ফুটপাতে বিক্রি হওয়া শাকসবজি কেনার নির্দেশ দেন। দিল্লি হাইকোর্টের বিচারক দীপক মিশ্র সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘শাকসবজিতে কীটনাশক মেশানো হচ্ছে কি না, আমরা তা দেখতে চাই।’ বিবিসি।