সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্মেলনজাতিসংঘের মহাসচিব বান কি মুন আগামী জুলাইয়ে আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেবেন। আফগান কর্তৃপক্ষ গত রোববার এ তথ্য জানায়। বান কি মুন সম্প্রতি আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে টেলিফোনে কথা বলার সময় এ পরিকল্পনার কথা জানান। গত জানুয়ারিতে লন্ডন সম্মেলনে তালেবান জঙ্গিদের সঙ্গে কারজাইয়ের সমঝোতার উদ্যোগকে এগিয়ে নিতেই এ সম্মেলনের পরিকল্পনা হয়েছে। ২০ জুলাই অনুষ্ঠেয় এ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনসহ মার্কিন জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশ নেবেন। এএফপি।বিমান বিধ্বস্তসুরিনামে গত শনিবার অভ্যন্তরীণ রুটের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে আটজন নিখোঁজ রয়েছেন। দেশটির বিমান কর্তৃপক্ষের উপপ্রধান মোহাম্মদ শেরিফ সাবোরালি জানান, ব্লু উয়িংস এয়ারলাইনের বিমান অ্যানটোনভ-২৮ ফ্রেন্স গায়ানা সীমান্তে বিধ্বস্ত হয়। বিমানে থাকা ছয়জন যাত্রী ও দুজন পাইলট নিখোঁজ রয়েছেন। তাঁদের ভাগ্যে ঠিক কী ঘটেছে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। প্রতিকূল আবহাওয়ার কারণে দুর্ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে উদ্ধারকারী বিমান পাঠানো সম্ভব হয়নি। এএফপি।মৃতের সংখ্যা ৫২১চিলিতে গত ফেব্রুয়ারি মাসে আঘাত হানা ৮ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প এবং এর কারণে সৃষ্ট সুনামিতে ৫২১ জনের মৃত্যু হয়েছে। গত শনিবার সরকারি ঘোষণায় এ তথ্য জানানো হয়েছে। এর আগে নিহতের সংখ্যা ৪৮৬ বলা হয়েছিল। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়, মৃত্যু সনদ পাওয়ার পর ওই বিপর্যয়ে নিহতের তালিকায় আরও ৩৫ জনের নাম যোগ করা হয়েছে। ২৭ ফেব্রুয়ারির ওই ভূমিকম্পে তিন হাজার কোটি ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে। এএফপি।