সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দালাই লামার শোকজাপানে ভয়াবহ ভূমিকম্প ও সুনামির ঘটনায় শোক প্রকাশ করেছেন তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা। গতকাল শনিবার দালাই লামার কার্যালয়ের ওয়েবসাইটে (www.dalailama.com) এক বিবৃতিতে জানানো হয়, দুর্যোগের খবর শুনে দালাই লামা খুবই মর্মাহত হয়েছেন। এ জন্য তিনি গভীর শোক প্রকাশ করেছেন। তিনি এ ঘটনায় হতাহত ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য আশীর্বাদ করেছেন। গত শুক্রবার জাপানে ৮ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প ও সুনামির আঘাতে সহস্রাধিক লোক নিহত হয়। এএফপি।সংঘর্ষদক্ষিণ সুদানের আপার নাইল রাজ্যের রাজধানী মালাকালে গত শুক্রবার দিবাগত রাতে মিলিশিয়াদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ হয়েছে। গতকাল শনিবার দক্ষিণ সুদানের সেনাবাহিনীর মুখপাত্র ফিলিপ আগুয়ের জানান, মালাকালে এখনো সংঘর্ষ চলছে। এ ঘটনায় বেশ কয়েকজন ব্যক্তি আহত হয়েছেন। তবে হতাহতের প্রকৃত সংখ্যা জানা যায়নি। শুক্রবার রাতে সেনাবাহিনীর অভিযান চালানোর সময় সংঘর্ষের সূত্রপাত হয়। সাহায্য সংস্থার কয়েকজন কর্মী জানান, ভোররাত চারটার দিকে গুলি ও বোমার শব্দে তাঁদের ঘুম ভেঙে যায়। রয়টার্স।