সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে মৃত্যু ১জাপানে স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামিতে যুক্তরাষ্ট্রে কমপক্ষে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। স্থানীয় জরুরিবিষয়ক কর্মকর্তারা জানান, ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ডেল নরটে কাউন্টিতে ২৫ বছর বয়সী এক লোকের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। গত শুক্রবার ক্ল্যামাথ নদীর কাছ থেকে বিশাল আকৃতির ঢেউয়ে প্রশান্ত মহাসাগরে ভেসে গিয়ে ওই লোকের মৃত্যু হয়। এ সময় তিনি তাঁর দুই বন্ধুকে নিয়ে সুনামি ঢেউয়ের ছবি তুলছিলেন। যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্য ও পশ্চিমাঞ্চলীয় উপকূলের পোতাশ্রয়গুলোতেও সুনামি আঘাত হানে। এএফপি।বাহরাইনে সংঘর্ষবাহরাইনে সরকারবিরোধী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গতকাল রোববার কয়েক ডজন টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে নিরাপত্তা বাহিনী। এ ছাড়া রাজধানীর পার্ল স্কয়ারের কাছে স্থাপিত বিক্ষোভকারীদের তাঁবু সরিয়ে দিয়েছে পুলিশ। এ সময় বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষে আট পুলিশ আহত হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানায়। বাণিজ্যিক কেন্দ্রের কাছে পার্ল স্কয়ারে গত ১৪ ফেব্রুয়ারি থেকে বিক্ষোভকারীরা অবস্থান করছেন। এএফপি, রয়টার্স।