সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আত্মঘাতী হামলাইরাকের দিয়ালা প্রদেশে গতকাল সোমবার এক আত্মঘাতী হামলাকারী বিস্ফোরকভর্তি ট্রাক নিয়ে একটি সেনাছাউনিতে ঢুকে বিস্ফোরণ ঘটিয়েছে। এই ঘটনায় কমপক্ষে নয় সেনা নিহত ও অন্য ১৪ জন আহত হয়েছেন। নিরাপত্তা কর্মকর্তারা জানান, বাগদাদের ৭০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত কান্নানের একটি সেনাঘাঁটিতে গতকাল সকাল ছয়টার দিকে এ হামলা চালানো হয়। হামলায় ভবনটি সম্পূর্ণ ধ্বংস হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও লোক চাপা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। এএফপি।তিন জঙ্গি নিহতপাকিস্তানে মার্কিন মানববিহীন বিমান (ড্রোন) হামলায় গতকাল সোমবার কমপক্ষে তিন জঙ্গি নিহত হয়েছেন। সে দেশের উত্তর ওয়াজিরিস্তানের মিরানশাহ শহর থেকে ১০ কিলোমিটার দূরে এ ঘটনা ঘটে। এই এলাকা আল-কায়েদা ও তালেবানের নিরাপদ আস্তানা হিসেবে পরিচিত। গত বছর এই এলাকায় শতাধিক অভিযান চালানো হয়। গোয়েন্দা কর্মকর্তারা জানান, একটি চলন্ত গাড়িকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।