সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাশ্রয়ের আহ্বানজাপানের প্রধানমন্ত্রী নাওতো কান গতকাল মঙ্গলবার মুঠোফোনে এক সংক্ষিপ্ত বার্তায় দেশটির নাগরিকদের কাছে বিদ্যুৎ সাশ্রয়ের অনুরোধ জানিয়েছেন। ভূমিকম্প ও সুনামির কারণে পরমাণু শক্তিচালিত বিদ্যুৎকেন্দ্রগুলোতে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ায় দেশটিতে মারাত্মক বিদ্যুৎ-সংকট দেখা দিয়েছে। ভূমিকম্প ও সুনামি-পরবর্তী জাপানের অনেক কারখানায় গতকালও উৎপাদন ছিল বন্ধ। রয়টার্স।মার্কিন সহায়তাযুক্তরাষ্ট্রের পরমাণু নিয়ন্ত্রণ কমিশন (এনআরসি) গত সোমবার জাপানের ক্ষতিগ্রস্ত পারমাণবিক কেন্দ্রগুলো রক্ষায় দেশটিকে সহায়তা দেওয়ার জন্য আরও আটজন পরমাণু বিশেষজ্ঞ ও ব্যবস্থাপক পাঠিয়েছে। এর আগে গত শনিবারও এনআরসি জাপানে দুজন পরমাণু বিশেষজ্ঞ পাঠিয়েছে। এএফপি।