সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক মন্ত্রী গ্রেপ্তারপাকিস্তান গত মঙ্গলবার দেশটির ধর্মবিষয়ক সাবেক মন্ত্রী হামিদ সাঈদ কাজমিকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করেছে। আদালত তাঁর জামিন নামঞ্জুর করলে কাজমিকে গ্রেপ্তার করা হয়। কাজমির আইনজীবী খুররম খোসা বার্তা সংস্থা এএফপিকে এ কথা জানান। তবে কাজমি দাবি করেছেন, তিনি নির্দোষ। গত ডিসেম্বরে হজযাত্রীদের সৌদি আরবে পাঠানোর কেলেঙ্কারির ঘটনায় সে দেশের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী আজম সোয়াতি ও কাজমিকে বরখাস্ত করেন প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি। এএফপি।ফার্কনেতা নিহতকলম্বিয়ার সশস্ত্র বাহিনী বলেছে, তারা দেশটির গেরিলা সংগঠন ফার্কের নেতা ওলিভার সোলার্তেকে হত্যা করেছে। ইকুয়েডরের সীমান্তবর্তী গেরিলা আস্তানায় এক হামলায় তিনি মারা যান। এই সংগঠনের পক্ষ থেকে তিনিই প্রধানত মেক্সিকোর মাদকচক্রের সঙ্গে যোগাযোগ করতেন। দেশটির প্রেসিডেন্ট হুয়ান মানুয়েল সান্তোস বলেন, দক্ষিণ কলম্বিয়াতে ওলিভার মাদক ও অস্ত্রের চোরা কারবার নিয়ন্ত্রণ করতেন। বিবিসি।