সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোড়ক উন্মোচনআন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্রথমবারের মতো পাঠানো একটি মানবাকৃতির রোবটের মোড়ক উন্মোচন করা হয়েছে। ওই স্টেশনের নভোচারীরা গত মঙ্গলবার রোবটটির মোড়ক উন্মোচন করেন। মহাকাশযান ডিসকভারিতে করে ‘রোবোনট’ নামের ওই রোবটটিকে মহাকাশ স্টেশনে নিয়ে আসার প্রায় তিন সপ্তাহ পর এটির মোড়ক উন্মোচন করা হলো। গত বুধবার নাসা উন্মোচন অনুষ্ঠানটি সম্প্রচার করে। নভোচারীদের সাহায্যের জন্য ওই রোবটটি পাঠানো হয়। এপি। আয়ু বৃদ্ধি মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দাদের গড় আয়ু বেড়ে ৭৮ বছর হয়েছে। হিসাব অনুযায়ী ২০০৯ সালে জন্ম নেওয়া মার্কিনি শিশুরা গড়ে ৭৮ বছর দুই মাস করে আয়ু লাভ করবে। রোগবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান সেন্টারস ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন গত বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানায়। উন্নত চিকিৎসাব্যবস্থা, প্রতিশেধকের সহজলভ্যতা এবং ধূমপানবিরোধী সচেতনতামূলক প্রচারণাই মার্কিনিদের আয়ু বাড়িয়ে দিয়েছে বলে প্রতিবেদনে মত প্রকাশ করা হয়। রয়টার্স।