সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
আমন্ত্রিত গিলার্ডঅস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড ব্রিটেনের প্রিন্স উইলিয়াম ও তাঁর বাগদত্তা কেট উইলিয়ামের বিয়েতে দাওয়াত খেতে যাবেন। গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী গিলার্ড এ ঘোষণা দিয়েছেন। প্রধানমন্ত্রীর দপ্তর সূত্র জানায়, প্রধানমন্ত্রীর বন্ধু টিম ম্যাথিসন ওই সময় তাঁর সফরসঙ্গী হবেন। দপ্তরের বিবৃতিতে জানানো হয়, আলোড়ন সৃষ্টিকারী রাজকীয় এ বিয়েতে আমন্ত্রিত হয়ে প্রধানমন্ত্রী গিলার্ড ও তাঁর বন্ধু ম্যাথিসন অত্যন্ত উৎফুল্ল। এএফপি।খোলামেলা শেরিনিজের যৌনজীবন সম্পর্কে বেশ খোলামেলা কথাবার্তা বললেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের স্ত্রী শেরি ব্লেয়ার। তিনি জানিয়েছেন, তাঁর স্বামী টনি ব্লেয়ার এখনো সম্ভাব্য সব উপায়ে তাঁকে উত্তেজিত করার চেষ্টা করেন।দ্য সান ট্যাবলয়েডকে দেওয়া সাক্ষাৎকারে শেরি ব্লেয়ার আরও বলেন, তাঁদের বিবাহিত জীবনের বয়স ৩১ বছর। তাঁরা একে অন্যকে চেনেন ৩৫ বছর ধরে। পিটিআই।২১ তিমির মৃত্যুঅস্ট্রেলিয়ার তাসমানিয়া রাজ্যের রাজধানী হোবার্টের দক্ষিণে ব্রুনি আইল্যান্ডের সৈকতে লম্বা পাখনাবিশিষ্ট ২১টি তিমি মারা গেছে। এ ছাড়া আরও ১১টিকে উদ্ধার করে সমুদ্রের পানিতে ভাসিয়ে দিয়ে তাদের রক্ষা করা হয়েছে। তিমিগুলো গত বৃহস্পতিবার সৈকতে আটকা পড়ে। এ দৃশ্যটি নৌকার এক আরোহীর নজরে পড়ে। নৌকাটির ওই আরোহী কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন। কর্তৃপক্ষ দ্রুত বাটলারস সৈকতে পৌঁছায় এবং জীবিত তিমিগুলোকে দ্রুত পানিতে ভাসিয়ে দেয়। এএফপি।