সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
তেজস্ক্রিয়তা পরীক্ষা জাপান থেকে ফিরে আসা ভারতীয়দের শরীরে তেজস্ক্রিয়তার প্রভাব নির্ণয়ে কলকাতা বিমানবন্দরে পরীক্ষা শুরু হয়েছে। ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট রেসপন্স গ্রুপ একটি সেল তৈরি করে গত শুক্রবার থেকে এই পরীক্ষা শুরু করে। পরীক্ষায় কারও শরীরে তেজস্ক্রিয়তার উপস্থিতি পাওয়া গেলে তাকে কলকাতার পিজি হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা করা হয়েছে। সম্প্রতি ভূমিকম্প ও সুনামির ফলে জাপানের পরমাণুকেন্দ্রে বিস্ফোরণ ঘটে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে। কলকাতা প্রতিনিধিগুলি করে হত্যামেক্সিকোতে দুই মার্কিনকে গুলি করে হত্যা করা হয়েছে। গত শুক্রবার উত্তরাঞ্চলের সীমান্তবর্তী শহর সিউদাদ হুয়ারেজে এ ঘটনা ঘটে। পুলিশের স্থানীয় এক কর্মকর্তা জানান, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির টেলিফোন পেয়ে একটি আবাসিক এলাকায় গিয়ে পুলিশ গুলিবিদ্ধ লাশ দুটি উদ্ধার করে। নিহত দুই ব্যক্তির পারিবারিক সূত্রে জানা গেছে, তারা যুক্তরাষ্ট্রের নাগরিক। পুলিশের পরিসংখ্যানে দেখা গেছে, ওই শহরে গত বছর ৩৯ জন মার্কিনকে গুলি করে হত্যা করা হয়। এএফপি।