সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
তুরস্কের দ্বিধা লিবিয়া অভিযানে ন্যাটো পরিবারের সদস্য তুরস্ক অংশ নেবে কি না, সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত নিতে পারেনি। আগে লিবিয়া অভিযানের প্রচণ্ড বিরোধিতা করলেও এখন দেশটি বলছে শর্ত সাপেক্ষে অংশ নেওয়ার কথা। দেশটির প্রধানমন্ত্রী রিসেপ তাইপে এরদোগান বলেছেন, লিবিয়া লিবীয়দেরই থাকবে। এর সম্পদ সংশ্লিষ্ট পক্ষকে ভাগাভাগি করে দেওয়া হবে না—এমন নিশ্চিয়তা পেলেই তুরস্ক লিবিয়ায় ন্যাটোর হস্তক্ষেপর বিষয়টি সমর্থন করবে। তিনি আরও বলেন, লিবিয়ার ভাগ্য দেশটির জনগণের ওপরই ছেড়ে দেওয়া উচিত। সিনহুয়া ডটকম।ভিয়েতনামের উদ্বেগলিবিয়া পরিস্থিতি নিয়ে ক্রমবর্ধমান উত্তেজনা ও চলমান সামরিক হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভিয়েতনাম। গত রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এনগুয়েন ফুয়োং জানান, এ ধরনের পদক্ষেপের কারণে দেশটির জনগণের জীবন ঝুঁকির মুখে পড়বে। সেই সঙ্গে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট হওয়ার আশঙ্কাও রয়েছে। তিনি সংশ্লিষ্ট দেশগুলোকে সামরিক কর্মকাণ্ডের দ্রুত অবসান এবং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানান। এএফপি।