সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পলায়নভিয়েতনামের উত্তর-পূর্বাঞ্চলীয় বন্দর নগর হাইফংয়ের একটি নিরাময়কেন্দ্র থেকে গত রোববার প্রায় ৬০০ জন মাদকাসক্ত পালিয়ে গেছে। গতকাল সোমবার ওই কেন্দ্রের পরিচালক এনগুয়েন দিন হোয়া জানান, রোববার সন্ধ্যায় ওই নিরাময়কেন্দ্রের ৮২৬ জন মাদকাসক্তের মধ্যে ৫৭৮ জন দেয়ালের অংশবিশেষ ও দরজা ভেঙে পালিয়ে যায়। গতকাল সকাল নাগাদ পুলিশ ১৫৯ জনকে ফিরিয়ে আনতে সক্ষম হয়। এএফপিশিরশ্ছেদইরাকের বাকুবা নগরের সাদিয়া এলাকায় আবদুল্লাহ জসিম শাকুর নামে একজন সুন্নি ইমামের শিরশ্ছেদ করেছে জঙ্গিরা। গতকাল সোমবার নিরাপত্তা সূত্র জানায়, গতকাল ভোরে আল-কায়েদার সঙ্গে জড়িত ওই জঙ্গিরা ইমামের বাড়িতে ঢুকে তাঁর ওপর হামলা চালায়। জঙ্গিরা পরিবারের সদস্যদের সামনেই তাঁর শিরশ্ছেদ করে মাথা একটি বৈদ্যুতিক খুঁটিতে ঝুলিয়ে রাখে। এই বৃদ্ধ ইমাম আল-কায়েদাসহ সশস্ত্র জঙ্গিদের সঙ্গে কাজ না করতে স্থানীয় লোকজনকে উদ্বুদ্ধ করতেন। জি নিউজ