সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
ঝুঁকিপূর্ণ রাস্তাভারতের ২০টি পারমাণবিক চুল্লির চেয়েও নয়াদিল্লির রাস্তায় গাড়ি চালানো ঝুঁকিপূর্ণ। দেশটির আণবিক শক্তি কমিশনের প্রধান শ্রীকুমার ব্যানার্জি এই মন্তব্য করেছেন। গত সোমবার এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। জাপানের পরমাণু চুল্লি বিস্ফোরণের ঘটনায় ভারতীয়দের মধ্যে ছড়িয়ে পড়া তেজস্ক্রিয়তার আতঙ্ক হালকা করতেই তিনি এ মন্তব্য করেন। তিনি রসিকতা করে বলেন, ‘দিল্লির রাস্তায় চলতে আপনারা যতটা শঙ্কিত থাকেন, ফুকুশিমার পারমাণবিক বিস্ফোরণে তার চেয়ে কম ঝুঁকির ভয় রয়েছে।’ এএফপি। গাজায় হামলাফিলিস্তিনের গাজা উপত্যকায় গত সোমবার বিকেলে ইসরায়েলি জঙ্গি বিমান অন্তত পাঁচবার হামলা চালিয়েছে। এতে অন্তত ১৭ জন আহত হয়। ফিলিস্তিনের উদ্ধারকর্মীরা এ খবর জানান। এ ব্যাপারে ইসরায়েলি সেনাবাহিনীর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানা যায়নি। ইসরায়েল গাজায় হামলা বন্ধ করলে হামাসও ইসরায়েলে রকেট নিক্ষেপ বন্ধ করবে—এমন ঘোষণা দেওয়ার পর এ হামলা চালানো হলো। এএফপি।