সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক মুক্তলিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির বাহিনীর হাতে আটক তিন সাংবাদিককে ছেড়ে দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে বার্তা সংস্থা এএফপির দুই সংবাদকর্মী রয়েছেন। তাঁরা হলেন ডেভ ক্লার্ক ও রবের্তো শমিডিট, অপরজন গেটির ফটোগ্রাফার জো রাডেল। এএফপির চেয়ারম্যান এমানুয়েল হুগ গত মঙ্গলবার এই তিনজনকে মুক্তি দিতে গাদ্দাফির কাছে আবেদন জানিয়েছিলেন। গত শনিবার পূর্বাঞ্চলীয় আজদাবিয়া শহরের কাছ থেকে দেশটির সৈন্যরা তাঁদের আটক করে। এএফপি।সৌদিতে নির্বাচনআগামী ২৩ এপ্রিল যুক্তরাষ্ট্রের মিত্র দেশ সৌদি আরবে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। মধ্য ও দূরপ্রাচ্যের অস্থিরতার ছোঁয়া দেশটিতে লাগার পর তারা এই সিদ্ধান্ত নিল। সে দেশের পৌর ও গ্রামবিষয়ক মন্ত্রলায়ের এক ওয়েবসাইটে গতকাল বুধবার এ কথা ঘোষণা করা হয়। তবে নারীরা এই নির্বাচনে অংশ নিতে পারবে কি না, সে ব্যাপারে বিস্তারিত কিছু বলা হয়নি। রয়টার্স, এএফপি।আক্রান্ত দ্বিগুণযুক্তরাজ্যে গত এক দশকে এইচআইভি আক্রান্ত রোগীর সংখ্যা দ্বিগুণ হয়েছে। দেশটির হেলথ প্রটেকশন এজেন্সি এ তথ্য প্রকাশ করার পর বিশেষজ্ঞ চিকিৎসকেরা কিছু এলাকার সব প্রাপ্তবয়স্ক পুরুষের এইচআইভি পরীক্ষার প্রস্তাব দিয়েছেন। হেলথ প্রটেকশন এজেন্সি জানায়, ২০০১ সালে যুক্তরাজ্যে এইচআইভি আক্রান্তের সংখ্যা ছিল দুই হাজার। ২০১০ সালে এই সংখ্যা দাঁড়ায় প্রায় তিন হাজার ৮০০। তবে যাঁরা আক্রান্ত হয়েছেন, তাঁদের বেশির ভাগই সমকামী। বিবিসি।