সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
বাসে বোমাজেরুজালেমে একটি বাসে গত বুধবার বোমা বিস্ফোরিত হয়ে একজন নিহত এবং ৩০ জনেরও বেশি আহত হয়েছে। গাজায় ইসরায়েলের দুটি হামলার পর জঙ্গিদের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করার কয়েক ঘণ্টা পর এ ঘটনা ঘটে। জেরুজালেমের পুলিশপ্রধান আহারন ফ্রাঙ্কো বলেন, স্থানীয় সময় বিকেল তিনটার দিকে জেরুজালেমের একটি বাসস্ট্যান্ডের কাছে এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এএফপি।কারাদণ্ডতিনজন নিরস্ত্র সাধারণ আফগান নাগরিককে হত্যার দায়ে এক মার্কিন সেনার ২৪ বছরের কারাদণ্ড হয়েছে। গত বুধবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে একটি সামরিক আদালত এ রায় দেন। কারাদণ্ড পাওয়া সেনা কর্মকর্তার নাম জেরেমি মরলক (২৩)। তিনি আলাস্কার ওয়াসিরার সেনাবিশেষজ্ঞ। গত বছর আফগানিস্তানে দায়িত্ব পালনকালে তিনি এ হত্যাকাণ্ড ঘটান। সামরিক আদালতের বিচারকের প্রশের জবাবে মরলক তিন আফগান নাগরিককে হত্যার দায় স্বীকার করেন। বিবিসি।