সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
মোশাররফকে আটকাতেযুক্তরাজ্য থেকে পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জেনারেল মোশাররফকে আটক করে দেশে ফিরিয়ে আনতে কমনওয়েলথের সাহায্য চেয়েছে ইসলামাবাদ। বেনজির ভুট্টো হত্যা মামলায় পাকিস্তানের আদালত সাবেক এই প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর এ সাহায্য চাওয়া হলো। মোশাররফের বিরুদ্ধে ব্রিটিশ আদালতে মামলা করতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওপর চাপ সৃষ্টি করতেও কমনওয়েলথের প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তান। পিটিআই।নতুন প্রাণীর সন্ধানব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পাহাড়ে সম্প্রতি নতুন এক প্রাণীর সন্ধান পাওয়া গেছে। গাছে বাস করা প্রাণীটি ইঁদুর জাতীয় বলে বিজ্ঞানীরা জানান। প্রাণীটিকে ব্রাজিলের আটলান্টিক ফরেস্টে বিচরণ করতে দেখা গেছে। গতকাল শুক্রবার ফলহা দ্য সাওপাওলো পত্রিকার এক প্রতিবেদনে এ কথা জানানো হয়। প্রাণীটি দৈর্ঘ্যে প্রায় এক ফুট। দেখতে অনেকটা সাদা পাহাড়ি ইঁদুরের মতো। এএফপি।লাইসেন্স বাতিলভারতের বিমান কর্তৃপক্ষ ১৪ বৈমানিকের লাইসেন্স বাতিল করেছে। ভুয়া সনদ দিয়ে কাজ করার অভিযোগে তাঁদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। ভারতের বেসামরিক বিমান চলাচল বিভাগের প্রধান ভারত ভূষণ বলেন, তদন্তে দেখা গেছে, তাঁরা রাজস্থানের একটি ফ্লাইং ক্লাব থেকে প্রশিক্ষণের ভুয়া সনদ নিয়েছেন। বিবিসি।