সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অজগর উদ্ধারইন্দোনেশিয়ার সুকর্ন-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দরে ৪০টি অজগর সাপ পাচারের চেষ্টা ব্যর্থ হয়েছে। বিমানবন্দরের কর্মকর্তারা জানান, গত শুক্রবার এমিরেটস এয়ারলাইনসের একটি বিমানে মালপত্রের সঙ্গে এসব অজগর পাচারের চেষ্টা চলছিল। এ সময় অজগরসহ কুয়েতের সন্দেহভাজন দুই নাগরিককে আটক করা হয়। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অজগরগুলোকে বিমানবন্দরের প্রাণী সংরক্ষণ কেন্দ্রে পাঠানো হয়েছে। এএফপি।