সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজায় হামলাফিলিস্তিনের গাজা উপত্যকায় গতকাল রোববার ইসরায়েলি বিমান হামলায় দুজন নিহত হয়েছেন। চিকিৎসকেরা এ কথা জানান। এর আগে ফিলিস্তিনি জঙ্গিরা বলেছিল, ইসরায়েল হামলা না করলে তারা উত্তেজনা নিরসনে ভূমিকা রাখবে। তাদের এই ঘোষণার এক দিন পরই ইসরায়েল এ হামলা চালাল। ইসলামিক জিহাদ ও অন্য গোষ্ঠীর সঙ্গে দুই ঘণ্টা বৈঠকের পর হামাসের কর্মকর্তা ইসমাইল রেদওয়ান বলেন, ইসরায়েল হামলা না চালালে, তাঁরাও হামলা চালাবেন না। এএফপি।নির্বাচনীসমীক্ষাপশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে কোন দল কত আসন পেতে পারে, এ নিয়ে গোয়েন্দা সংস্থার করা সমীক্ষা প্রতিবেদন গত বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এ নির্বাচনে কংগ্রেস-তৃণমূল জোট ১৮০ থেকে ২০০টি আসন পেতে পারে। বামফ্রন্ট পেতে পারে ৯০ থেকে ১১০টি আসন। উত্তরবঙ্গের ছয় জেলার ৫৪টি আসনের মধ্যে বামফ্রন্ট পেতে পারে ২১টি। আর দক্ষিণবঙ্গের কলকাতাসহ ১৩টি জেলার ২৪০টি আসনের মধ্যে বামফ্রন্ট পেতে পারে ৭০ থেকে ৯০টি আর কংগ্রেস-তৃণমূল জোট পেতে পারে ১৫০ থেকে ১৭০টি। কলকাতা প্রতিনিধি।