সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারীরা পারবেন নাসৌদি আরবে আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠেয় পৌরসভা নির্বাচনে নারীরা ভোট দিতে বা প্রার্থী হতে পারবেন না। দেশটির নির্বাচন কমিটির প্রধান আবদুল রহমান আল-দাহমাশ গতকাল সোমবার এ কথা জানান। তিনি সাংবাদিকদের বলেন, পৌর নির্বাচনে নারীদের অংশগ্রহণের ব্যাপারে তাঁরা প্রস্তুত নন। যদিও এর আগে তাঁরা বলেছিলেন, নারীরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। রয়টার্স।কিউবায় বিক্ষোভকিউবায় আটক ৭৫ জন ভিন্নমতাবলম্বীর মুক্তির দাবিতে গঠিত সংগঠন লেডিস ইন হোয়াইট গত রোববার দেশটিতে বিক্ষোভ করেছে। দেশটির সমাজতান্ত্রিক ব্যবস্থা দুর্বল করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের হয়ে কাজ করার অভিযোগে ২০০৩ সালে ওই ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়। এরপর তাঁদের মুক্তির দাবিতে স্ত্রীসহ স্বজনেরা সংগঠনটি প্রতিষ্ঠা করেন। সম্প্রতি বন্দী থাকা শেষ ভিন্নমতাবলম্বীকে মুক্তি পেলেও সংগঠনটি ওই কর্মসূচি পালন করে। সংগঠনটির প্রতিষ্ঠাতা লরা পোলান জানান, আমরা মানবাধিকার প্রতিষ্ঠায় অন্য সব কারাবন্দীর মুক্তির দাবিতে কার্যক্রম চালিয়ে যাব। এপি।আত্মঘাতী বোমায়আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় ২০ জন নিহত হন। আহত হয়েছেন প্রায় ৫০ জন। গত রোববার রাতে বারমাল জেলায় এ ঘটনা ঘটে। গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, একটি নির্মাণপ্রতিষ্ঠান কোম্পানি চত্বরে তিনজন আত্মঘাতী হামলাকারী ঢুকে এক প্রহরীকে গুলি করে হত্যা করে। পরে তারা বিস্ফোরক বোঝাই ট্রাক নিয়ে বিস্ফোরণ ঘটায়। অঞ্চলটি পাকিস্তানের সীমান্তে এবং জঙ্গিদের নিরাপদ আস্তানা হিসেবে পরিচিত। এপি।