সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনজনের মৃত্যুদণ্ডইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে কুয়েতে তিন ব্যক্তিকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুবাইভিত্তিক আল আরাবিয়া টেলিভিশন এ কথা জানিয়েছে। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি। এর আগে কুয়েত এ মামলার বিষয়ে তথ্য সংগ্রহের ওপর নিষেধাজ্ঞা দেয়। কুয়েতের আল-কাবাস পত্রিকা জানায়, কুয়েত ও যুক্তরাষ্ট্রের ঘাঁটির ব্যাপারে ইরানের রেভল্যুশনারি গার্ডের পক্ষে তথ্য সংগ্রহের জন্য তাদের অভিযুক্ত করা হয়েছে। ইরান গত বছর এ অভিযোগ অস্বীকার করেছে। রয়টার্স।১৩ সেনা নিহতপাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে আফগান সীমান্তবর্তী এলাকায় নিজেদের কামানের লক্ষ্যভ্রষ্ট গোলার আঘাতে ১৩ সেনা নিহত হয়েছেন। গত সোমবার পেশোয়ারের কাছে খাইবার উপজাতি এলাকায় এ ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার পাকিস্তানের শীর্ষস্থানীয় এক সেনা কর্মকর্তা এ কথা জানান।প্রাথমিকভাবে এই হত্যাকাণ্ডের জন্য ইসলামি জঙ্গিদের দায়ী করা হয়েছিল। পরে নিরাপত্তা কর্মকর্তারা জানান, জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ের সময় আধা সামরিক বাহিনীর একটি দলের ওপর স্বপক্ষের ছোড়া কামানের গোলার আঘাতে ১৩ সেনা নিহত হন। এএফপি, রয়টার্স।