সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আত্মঘাতী বোমাপাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোবি শহরের একটি পুলিশ ফাঁড়ির কাছে গতকাল বুধবার আত্মঘাতী বোমা হামলায় ছয়জন নিহত এবং ১০ জন আহত হয়েছে। আত্মঘাতী হামলাকারী একটি মোটরসাইকেল নিয়ে বোমা হামলা চালায়। স্থানীয় পুলিশপ্রধান আবদুল্লাহ জান বলেন, নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা রয়েছেন। তাঁরা ওই আত্মঘাতী বোমা হামলাকারীর ছিন্নভিন্ন হয়ে যাওয়া দেহাবশেষ উদ্ধার করেছেন। এএফপি।কারাদণ্ডবিমানে এক নারীকে যৌন হয়রানি করার দায়ে ইতালির এক নাগরিককে চার মাসের কারাদণ্ড দিয়েছেন দুবাইয়ের একটি আদালত। তবে ৫৩ বছর বয়সী ওই ব্যক্তির নাম জানা যায়নি। ইংরেজি দৈনিক এমিরাতি পত্রিকা গতকাল বুধবার জানায়, গত ৪ ডিসেম্বর ওই নারী বিমানে করে ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে দুবাইয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। সে সময় ওই নারীর সঙ্গে অভিযুক্ত ব্যক্তি অশোভন আচরণ করেন। এএফপি।