সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পত্রবোমাসুইজারল্যান্ডে পত্রবোমা বিস্ফোরণে গতকাল বৃহস্পতিবার দুই ব্যক্তি আহত হয়েছে। উত্তরাঞ্চলীয় ওলতেন শহরের সুইস পরমাণু বিদ্যুৎ শিল্প সমিতিতে এ ঘটনা ঘটে। এলাকার পুলিশের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানান, স্থানীয় সময় সোয়া আটটার দিকে চিঠি খোলার সময় এটি বিস্ফোরিত হয়। তবে তিনি আহতদের নাম এবং এ ব্যাপারে কিছুই জানাতে পারেননি। এএফপি।বেঁচে গেলেন দুজনঅস্ট্রেলিয়ায় ছোট একটি বিমান বিধ্বস্ত হলে এর চার আরোহী মারা যান। তবে দেশটির নামকরা এক খামার পরিবারের (বোল্যান্ড পরিবার) দুই সদস্য অলৌকিকভাবে বেঁচে গেছেন। অবশ্য তাঁরা এখন মৃত্যুর সঙ্গে লড়ছেন। নিউ সাউথ ওয়েলস রাজ্যের উত্তরে একটি পার্কের কাছে গত বুধবার ছয় আসনবিশিষ্ট এক ইঞ্জিনের এই বিমান বিধ্বস্ত হয়। বোল্যান্ড পরিবারের পূর্বপুরুষেরা ১৮৮৯ সালে প্রথম এ এলাকায় এসে বসবাস শুরু করেন। এএফপি।