সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিলারির সফরমার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন আগামী সপ্তাহে দক্ষিণ কোরিয়া সফরে যাচ্ছেন। গত সোমবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে জানানো হয়, প্রেসিডেন্ট বারাক ওবামা টেলিফোনে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মিউং-বাককে হিলারির সিউল সফরের বিষয়টি নিশ্চিত করেন। তবে সফরের তারিখ নিশ্চিত করা হয়নি। এ ছাড়া দুই দেশের পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীরা আগামী জুলাই মাসে বৈঠক করবেন। পররাষ্ট্রমন্ত্রী হিলারি ২৪ ও ২৫ মে চীন সফর করবেন। এএফপি।গুপ্তচরের মুক্তিইরানের গুপ্তচর আলী ভাকিলি রাদকে প্যারোলে মুক্তি দিয়েছেন ফ্রান্সের একটি আদালত। এর একদিন আগে তেহরানে গুপ্তচরবৃত্তির জন্য অভিযুক্ত ফ্রান্সের এক শিক্ষককে দেশে ফেরার অনুমতি দেয় ইরান। আলী ভাকিলির আইনজীবী সোরিন মারগুলিস জানান, গত মঙ্গলবার ফ্রান্সের কর্তৃপক্ষ আলী ভাকিলির ইরানে প্রত্যাবর্তনের বিষয়ে একটি আদেশ জারির পর আদালত তাঁকে মুক্তি দেন। ১৯৯১ সালে প্যারিসে ইরানের শাহ আমলের শেষ প্রধানমন্ত্রী শাপুর বখতিয়ারকে হত্যার দায়ে আলী ভাকিলিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এএফপি।