সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিকল্পনা নস্যাৎজার্মানির ডর্টমন্ট শহরের একটি ফুটবল স্টেডিয়ামের বাইরে বোমা হামলার পরিকল্পনা নস্যাৎ এবং এর সঙ্গে জড়িত সন্দেহে ২৫ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করা হয়েছে। জার্মান পুলিশ গত বৃহস্পতিবার এ কথা জানায়। ফেডারেল ক্রাইম অফিস (বিকেএ) জানায়, তারা তিনটি বোমা নিষ্ক্রিয় করেছে। পুলিশ জানায়, তারাও ওই ব্যক্তির ফ্ল্যাট থেকে তিনটি বোমা পেয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এর সঙ্গে কোনো সন্ত্রাসী বা ইসলামি সংগঠনের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। রয়টার্স। বিদ্যুৎ নেটওয়ার্কএকটি আঞ্চলিক বিদ্যুৎ নেটওয়ার্ক গড়ে তুলতে বলিভিয়া, চিলি, কলম্বিয়া, ইকুয়েডোর ও পেরুর জ্বালানি মন্ত্রিরা গত বৃহস্পতিবার ইকুয়েডোরে এক বৈঠকে বসেন। এ সময় তারা লাতিন আমেরিকার এ পাঁচটি দেশকে একক বিদ্যুৎ নেটওয়ার্কের আওতায় সংযুক্ত করার পদক্ষেপ নিয়ে আলোচনা করেন। তিন দিনব্যাপী এ আলোচনা চলাকালে মন্ত্রীরা যত দ্রুত সম্ভব এ পদক্ষেপ বাস্তবায়নের কৌশল নিয়েও মত বিনিময় করবেন। একটি ‘অঙ্গীকারপত্র’ স্বাক্ষরের মধ্যদিয়ে এ আলোচনা শেষ হবে বলে দেশগুলো আশা করছে। সিনহুয়া।