সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাথর ধসেভিয়েতনামে গত শুক্রবার পাথর ধসে ১৮ জনের মৃত্যু হয়েছে। ইতিমধ্যে ১৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বাকি দুজনের মৃতদেহ উদ্ধারে উদ্ধারকর্মীরা গতকাল শনিবার তৎপরতা চালিয়েছেন। শুক্রবার ভিয়েতনামের উত্তর-মধ্যাঞ্চলীয় এনঘে অ্যান প্রদেশে বড় ধরনের পাথরধস হয়। এ ঘটনায় পাথরের নিচে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে ২০০ সেনা মোতায়েন করা হয়। ছয় শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। এএফপি।গোয়েন্দা হত্যারাশিয়ার সামরিক গোয়েন্দার বিশেষ ব্যাটালিয়নের সাবেক ডেপুটি কমান্ডারকে অপহরণের পর নির্মমভাবে হত্যা করা হয়েছে। ওই কমান্ডারের নাম মাগোমদ তাইসুমভ। গতকাল শনিবার রাশিয়ার কোমারসেন্ত পত্রিকা জানায়, গত সোমবার চেচনিয়ার নভোগ্রোজনি শহর থেকে তাইসুমভকে অপহরণ করা হয়। গত শুক্রবার নিজ গ্রাম বেনয় থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। অপহরণের পর ব্যাপক নির্যাতনে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এএফপি।