সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৯২ বছরের আসামিঅস্ট্রেলিয়ায় স্বামীকে ছুরিকাঘাতে হত্যা করার দায়ে ৯২ বছর বয়সী এক নারীকে বিচারের মুখোমুখি হতে হয়েছে। দেশটিতে এত বেশি বয়সের কোনো নারীর বিচারের ঘটনা এটাই প্রথম। গতকাল রোববার সিডনি মর্নিং হেরাল্ড পত্রিকার খবরে বলা হয়, গত বছরের মার্চে সিডনিতে নিজের বাড়িতে স্বামী ইয়াং টাংকে (৯৮) হত্যা করেন ক্লারা। গত সপ্তাহে স্থানীয় একটি আদালতে হাজির করা হলে তিনি তাঁর মানসিক অসুস্থতার কথা বলে নিজেকে নির্দোষ দাবি করেন। ক্লারা টাং বলেন, তাঁর মনে হতো, তাঁর স্বামী খাবারে বিষ মিশিয়ে দিয়েছেন, এ জন্য সবসময় তিনি ভয়ের মধ্যে থাকতেন। এ কারণে তিনি স্বামীকে হত্যা করেছেন। পিটিআই।পত্রিকা নিষিদ্ধ সরকারের সমালোচনা করায় আল-ওয়াসাত নামের একটি দৈনিক পত্রিকা নিষিদ্ধ করেছে বাহরাইনের কর্তৃপক্ষ। পত্রিকাটির বিরুদ্ধে অভিযোগ হলো, গত মাসে শিয়া নেতৃত্বাধীন বিক্ষোভের সময় এই পত্রিকায় প্রকাশিত সংবাদগুলোতে সরকারের তীব্র সমালোচনা করা হয়। আল-ওয়াসাত-এর দায়িত্বে আছেন দেশটির সাবেক এক বিরোধীদলীয় কর্মী। এএফপি।