সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয়তলা থেকে পড়েও!ছয়তলা থেকে পড়েও বেঁচে আছেন অস্ট্রেলিয়ার এক নারী। গতকাল সোমবার মেলবোর্নে একটি গাড়ি রাখার ভবনের ছাদ থেকে গাড়িসহ প্রায় ৩০ মিটার (১০০ ফুট) নিচে পড়ে যান তিনি। এ সময় গাড়িটি ওই ভবন ও পাশের একটি ভবনের মধ্যবর্তী সরু গলিতে আটকে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, মহিলার মাথায় গভীর ক্ষত তৈরি হয়েছে। মেরুদণ্ডেও তিনি আঘাত পেতে পারেন। রয়্যাল মেলবোর্ন হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। এএফপি।রেলমন্ত্রীর ফাঁসিউত্তর কোরিয়ায় সাবেক রেলমন্ত্রী কিম ইয়ং সামের ফাঁসি কার্যকর করা হয়েছে। গতকাল সোমবার দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপের খবরে এ কথা জানানো হয়। ২০০৪ সালে একটি রেলস্টেশনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় দোষী সাব্যস্ত করে তাঁকে এই দণ্ডাদেশ দেওয়া হয়। একটি বিশেষ ট্রেনে উত্তর কোরিয়ার নেতা কিম জং ইল চীন থেকে ওই স্টেশন দিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর বিস্ফোরণ ঘটে। এএফপি।