সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হারিকেন নিয়েপশ্চিমবঙ্গে বামফ্রন্টের ১০টি শরিক দলের মধ্যে অন্যতম হলো রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)। দলটির নির্বাচনী প্রতীক হারিকেন। বামফ্রন্টের শরিক হিসেবে কলকাতার চৌরঙ্গী আসনে মনোনয়ন পেয়েছেন আরজেডির নেতা বিমল সিং। নির্বাচনী প্রচারণা চালাতে হারিকেন হাতে নিয়ে নেমে পড়েছেন তিনি। যেখানেই যাচ্ছেন সঙ্গে থাকছে একটি হারিকেন। কলকাতা পৌর করপোরেশনের সাবেক কাউন্সিলর বিমল সিং বলেন, ‘জয়ের ব্যাপারে আমি নিশ্চিত।’ কলকাতা প্রতিনিধি।ব্যভিচারের অভিযোগসংযুক্ত আরব আমিরাতে ব্যভিচারের অভিযোগে আটক ১৪ বছরের এক আরব স্কুলছাত্রীকে কুমারিত্ব প্রমাণের পরীক্ষা দিতে বাধ্য করা হয়েছে। গতকাল মঙ্গলবার গালফ নিউজ পত্রিকা জানায়, ওই কিশোরী নিজের বাড়ির ছাদে বন্ধুর সঙ্গে দেখা করেছিল। কিশোরীর বাবা পত্রিকাটিকে জানান, তাঁকে ধাত্রীবিদ্যা বিশেষজ্ঞের কাছে গিয়ে প্রমাণ করতে হয়েছে, সে এখনো কুমারী। এএফপি।