সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌকাডুবি ইতালির দক্ষিণাঞ্চলে লাম্পেদুসা দ্বীপের কাছে সমুদ্রে ২০০ অভিবাসী নিয়ে একটি নৌকা ডুবে গেছে। উপকূলরক্ষীরা ১৫ জনের মৃতদেহ উদ্ধার করেছেন। ৪৮ যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকিরা এখনো নিখোঁজ রয়েছে। গতকাল বুধবার ভোর চারটার দিকে নৌকাটি উত্তর আফ্রিকা থেকে ফেরার পথে লাম্পেদুসা দ্বীপের ৪০ মাইল দক্ষিণে ডুবে যায়। ওই দ্বীপ থেকে কোস্টগার্ডের কর্মকর্তা ভিত্তোরিও আলেসান্দ্রো জানান, উদ্ধারকাজ চলছে। রয়টার্স। বিমান হামলায় সুদানের পোর্ট সুদান শহরের কাছে একটি বিদেশি বিমানের হামলায় একটি গাড়ি বিধ্বস্ত হয়েছে। এতে দুজন নিহত হয়েছে। পুলিশ জানায়, লোহিত সাগরের দিক থেকে সম্ভবত একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। কোনো কোনো সূত্র বলছে, হামলায় দুটি হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে। দুর্ঘটনার সময় গাড়িটি পোর্ট সুদান থেকে প্রায় ১৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। বিবিসি।