সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
মুদ্রায় হবু দম্পতিব্রিটিশ রাজসিংহাসনের দ্বিতীয় উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের বিয়ে সামনে রেখে কানাডার টাকশাল গত বুধবার দুটি বিশেষ মুদ্রা বের করেছে। ২০ ডলারের রূপার মুদ্রাটির একপাশে আছে হবু দম্পতির ছবি, অপর পাশে রানি দ্বিতীয় এলিজাবেথের ছবি। মুদ্রাটির নকশা করেছেন কানাডার শিল্পী লরি ম্যাকগ্য ও সুসান ব্লান্ট। ইস্পাতের তৈরি ২৫ সেন্টের অপর মুদ্রাটিতে আছে ২০০৮ সালে অস্ট্রিয়ার সালজবুর্গে উইলিয়াম ও কেটের বন্ধু চিয়ারা হান্টের বিয়ের অনুষ্ঠানের একটি ছবি। ওই অনুষ্ঠানে তাঁরা দুজনেই উপস্থিত ছিলেন। বিয়ের দুই মাস পর ৩০ জুন কানাডা সফর করবেন উইলিয়াম ও কেট। পিটিআই। পুরস্কার ঘোষণাআল-কায়েদাকে সমর্থনদানকারী জঙ্গিগোষ্ঠী হরাকতুল জিহাদ আল ইসলামির (হুজি) প্রধান মোহাম্মদ ইলিয়াস কাশ্মীরিকে ধরিয়ে দিতে যুক্তরাষ্ট্র সরকার ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গোষ্ঠীটি ভারত ও পাকিস্তানে বেশ কয়েকটি হামলা চালিয়েছে। ২০০৬ সালে করাচিতে মার্কিন কনস্যুলেটে হুজি জঙ্গিদের আত্মঘাতী বোমা হামলায় চারজন মারা যায়। মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার জন্যও ইলিয়াস কাশ্মীরিকে সন্দেহ করা হয়। তা ছাড়া ২০০৯ সালে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার (আইএসএস) কার্যালয়ে হামলার পেছনেও গোষ্ঠীটির হাত রয়েছে বলে সন্দেহ করা হয়। ওই ঘটনায় ২৩ জন মারা যায়। পিটিআই।হিলারির সফরভূমিকম্প ও সুনামিবিধ্বস্ত জাপান এ মাসেই সফর করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। টোকিওর জিজি প্রেস একাধিক সূত্রের বরাত দিয়ে গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। আগামী ১৪-১৫ এপ্রিল বার্লিনে ন্যাটো জোটের পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে যোগদান শেষে হিলারি এ সফর করবেন। এই সফরকালে হিলারি জাপানের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে সে দেশের পারমাণবিক বিপর্যয় এড়াতে দেশটির চলমান তৎপরতার প্রতি সমর্থনদানের কথা পুনর্ব্যক্ত করবেন। ভূমিকম্প ও সুনামিতে জাপানে ২৭ হাজারেরও বেশি লোক মারা গেছে অথবা নিখোঁজ রয়েছে। এএফপি।