সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেতা নিহতভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে গতকাল শুক্রবার একটি শক্তিশালী বিস্ফোরণে বিচ্ছিন্নতাবাদী এক নেতা নিহত হয়েছেন। তাঁর নাম মৌলভি শওকত আহমদ শাহ। স্থানীয় পুলিশের এক কর্মকর্তা জানান, জুমার নামাজের জন্য শওকত একটি মসজিদে প্রবেশ করছিলেন। এ সময় ওই শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটে। তবে তাৎক্ষণিকভাবে ঘটনার দায়িত্ব কেউ স্বীকার করেনি। এএফপি।পৃথক ভোটকেন্দ্রভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনে যৌনকর্মীদের জন্য পৃথক একটি ভোটকেন্দ্র স্থাপনের অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন। রাজ্যের নদীয়া জেলার শান্তিপুরের দুর্গামণি হাইস্কুলে এ ভোটকেন্দ্র স্থাপন করা হবে। নদীয়ার জেলা প্রশাসক সঞ্জয় বনশার জানান, শান্তিপুরে ৭৫ জন যৌনকর্মী ও তাদের পরিবার রয়েছে। এদের কথা বিবেচনা করে পৃথক ওই ভোটকেন্দ্র খোলা হচ্ছে। কলকাতা প্রতিনিধি।