সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইন কার্যকরফ্রান্সে বোরকা পরা নিষিদ্ধ করে যে আইন পাস করা হয়েছে কাল সোমবার থেকে সেটি কার্যকর হচ্ছে। এর ফলে জনসমক্ষে কোনো ব্যক্তি তাঁর মুখমণ্ডল অনাবৃত করতে আপত্তি জানালে পুলিশ তাঁকে ১৫০ ইউরো জরিমানা করতে পারবে। ইউরোপের আরও কিছু দেশেও এ ধরনের আইন চালু হতে যাচ্ছে। গত বছরের জুনে ফ্রান্সে মুখমণ্ডল ঢেকে বোরকা বা নিকাব পরা নিষিদ্ধ করে আইন পাস করা হয়। এএফপি।