সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকরির দাবিতেসৌদি আরবের দুটি নগরে গতকাল রোববার বেতন বৃদ্ধি ও চাকরির দাবিতে বিক্ষোভ হয়েছে। কয়েকজন স্কুল শিক্ষক ও বিশ্ববিদ্যালয় থেকে সদ্য স্নাতক পাস করা বেকার যুবকেরা এই বিক্ষোভ করেন। রাজধানী রিয়াদে ও জেদ্দা নগরীতে এই বিক্ষোভ হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, জেদ্দায় শিক্ষা মন্ত্রণালয়ের সামনে ২০ জনেরও বেশি লোক বিক্ষোভ করেন। এ সময় তারা রাজতন্ত্রবিরোধী বিভিন্ন স্লোগান দেন। রিয়াদেও ১৫ থেকে ২০ জন বিক্ষোভ দেখান রয়টার্সছয়জনকে হত্যানেদারল্যান্ডের এক বন্দুকধারীর গুলিতে ছয়জন নিহত ও আহত হয়েছে কমপক্ষে ১১ জন। পরে ওই হত্যাকারী আত্মহত্যা করেন। গত শনিবার রাজধানী আমস্টারডামের ২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত আলফেন আন দেন রিন শহরের একটি বিপণিবিতানে এ ঘটনা ঘটে। ওই শহরের মেয়র জানান, ওই ব্যক্তি একটি স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি করতে থাকেন। পরে তিনি নিজের দেহে অস্ত্র ঠেকিয়ে গুলি করে আত্মহত্যা করেন। বিবিসি।