সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমিকম্পইন্দোনেশিয়ার জাভা দ্বীপে গতকাল বুধবার মাঝারি ধরনের ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে ৫ দশমিক ৪ মাত্রার এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতির বিষয়টি তাৎক্ষণিকভাবে জানা যায়নি এবং সুনামি সতর্কতাও জারি করা হয়নি। দেশটির ভূতত্ত্ব ও আবহাওয়াবিষয়ক সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় সকাল সাতটা ১৩ মিনিটের এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল পশ্চিম জাভার উজুৎ কুলন এলাকার উত্তর-পশ্চিমে। সংস্থার কারিগরি বিষয়ের প্রধান সুহারজনো জানান, জাকার্তাসহ অনেক এলাকায় কম্পন অনুভূত হয়েছে, তবে ক্ষয়ক্ষতি হয়নি। এএফপি।সরাসরি বিমানমধ্যপ্রাচ্য থেকে আর্জেন্টিনার সঙ্গে সরাসরি বিমান চলাচল শুরু হচ্ছে। আগামী ২৪ জুন থেকে কাতার এয়ারওয়েজের বিমান দোহা থেকে সরাসরি আর্জেন্টিনায় যাতায়াত করবে। এ বিষয়ে গত সপ্তাহে কাতার এয়ারওয়েজের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে আর্জেন্টিনা। দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্যুরিজম প্রমোশন এক বিবৃতিতে জানিয়েছে, বিমান চলাচল শুরু হলে বিশ্বের অন্যতম একটি বাণিজ্যিক কেন্দ্রের সঙ্গে সরাসরি যুক্ত হতে পারবে আর্জেন্টিনা। এএফপি।