সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
উদ্বাস্তু শিবির বন্ধ হবেথাইল্যান্ড সরকার সেদেশে অবস্থিত মিয়ানমারের উদ্বাস্তু শিবিরগুলো বন্ধ করে দিতে চাচ্ছে। গতকাল সোমবার প্রধানমন্ত্রী আপিসিত ভেজ্জাজিওয়ার সভাপতিত্বে সরকারের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে এ-সংক্রান্ত একটি বৈঠক হয়। বৈঠক শেষে থাইল্যান্ডের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান তাউইন জানান, এসব শিবিরে মিয়ানমারের অন্তত এক লাখ নাগরিক রয়েছে। এরা ২০ বছরেরও বেশি সময় ধরে থাইল্যান্ডে আছে। কিন্তু তারা এখন থাই সরকারের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। তাই শিবিরগুলো বন্ধের উদ্যোগ নেওয়া হচ্ছে। এএফপি।শিশু হত্যার দায়েসেতুর ওপর থেকে পানিতে ছুড়ে ফেলে নিজের চার বছরের মেয়েকে হত্যার দায়ে আর্থার ফ্রিম্যান (৩৭) নামের এক অস্ট্রেলীয় নাগরিককে গতকাল সোমবার যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি ২০০৯ সালের ২৯ জানুয়ারি ডারসি নামের ওই মেয়েকে মেলবোর্নের ওয়েস্ট গেট সেতু থেকে পানিতে ছুড়ে মারেন। ডারসির ছয় বছর ও দুই বছরের দুই ভাইকে এ সময় সেখানে একটি গাড়িতে আটকে রাখা হয়েছিল। তারা সেখান থেকে এ দৃশ্য দেখে। এই তিন সন্তানের অভিভাবকত্ব নিয়ে তখন সাবেক স্ত্রীর সঙ্গে আর্থারের আইনি লড়াই চলছিল। এএফপি।