সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলার কাগজকলার তন্তু থেকে এক ধরনের অভিনব কাগজ তৈরি হয়েছে ভারতে। আর এ কাগজ টিকবে ১০০ বছরেরও বেশি সময়। এ কাগজের একটি টুকরাকে তিন হাজারবার ভাঁজ করলেও ফাটবে না। এটি তৈরি করেছে ভারতের গুজরাট রাজ্যের নবসারি কৃষি বিদ্যালয়ের গবেষকেরা। তাঁরা এই কাগজে ভারতের কারেন্সি নোট ছাপানোরও প্রস্তাব দিয়েছে সরকারকে। কলকাতা প্রতিনিধি।দুটি বিমানের সংঘর্ষবিশ্বের সবচেয়ে বড় যাত্রীবাহী বিমান এয়ার ফ্রান্স এয়ারবাস এ৩৮০-এর পাখার সঙ্গে ধাক্কা লেগেছে অপর একটি বিমানের। এতে উভয় বিমানের ক্ষতি হলেও কেউ হতাহত হয়নি। ঘটনাটি ঘটেছে গত সোমবার রাতে নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে। ঘটনার সময় এয়ার ফ্রান্স ‘সুপারজাম্বো’তে ৪৭৫ জন যাত্রী ছিল। এটি প্যারিসের উদ্দেশে যাত্রা করার প্রস্তুতি নিচ্ছিল। অন্যদিকে ৬২ জন যাত্রীবাহী বিমানটি অবতরণের পর পার্কিং করছিল। কর্মকর্তারা জানান, ধাক্কা লেগে ছোট বিমানটি পুরো ৯০ ডিগ্রি ঘুরে যায়। পরে বিমান দুটিকে রশি দিয়ে টেনে সরিয়ে নেওয়া হয়। বিষয়টি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিমান কর্তৃপক্ষকে জানানো হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বিমান দুটির পাইলটদের। এএফপি।