সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
জলদস্যুতার রেকর্ডবিশ্বব্যাপী চলতি বছরের প্রথম তিন মাসে রেকর্ডসংখ্যক, অর্থাৎ ১৪২টি জলদস্যুতার ঘটনা ঘটেছে। এসব ঘটনার ৭০ শতাংশ বা ৯৭টিই ঘটেছে সোমালিয়ার উপকূলে। গত বছর একই সময় ওই উপকূলে ৩৫ শতাংশ জলদস্যুতার ঘটনা ঘটেছিল। প্রথম তিন মাসে জলদস্যুরা ৩৪৪ জন ক্রুসহ ১৮টি জাহাজ ছিনতাই করে। এ ছাড়া সাতজন ক্রুকে খুন এবং ৩৪ জনকে জখম করেছে। এপি।খাঁচাবন্দী শিশুযুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে দুই শিশুকে ঘরে বন্দী করে রাখার অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। ক্লার্ক কাউন্টি কারাগারের নথি থেকে জানা যায়, শিশুদের অবৈধভাবে বন্দী রাখার অভিযোগে জন একহার্ট (৩০) ও অ্যালায়না হিগডনকে (২৬) গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার আদালতে তাঁদের হাজির করা হয়। বিচারক ২৫ হাজার মার্কিন ডলারের বিনিময়ে তাঁদের জামিন মঞ্জুর করেছেন। পুলিশের এক মুখপাত্র জানান, গত মঙ্গলবার এক পুলিশ কর্মকর্তা ওই দম্পতির বাড়ির শোবার ঘরে পাঁচ ও ছয় বছর বয়সী দুই বালককে বন্দী অবস্থায় দেখতে পান। এপি।