সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষুধার জ্বালায়! স্ত্রী ও ছয় সন্তানের ক্ষুধার জ্বালা মেটাতে না পেরে মুখে বিষমিশ্রিত খাবার তুলে দেন উত্তর মেহের। আত্মহত্যার উদ্দেশ্যে তিনিও সেই খাবার খান। কিন্তু স্ত্রী ও সন্তানেরা মৃত্যুর কোলে ঢলে পড়লেও মুমূর্ষু অবস্থায় হাসপাতালে রয়েছেন মেহের। গত বৃহস্পতিবার ভারতের ওডিশা রাজ্যের বরগড় জেলার শ্রীহরি নগর গ্রামে এ ঘটনা ঘটে। হাসপাতালের চিকিৎসকেরা জানান, মেহের বেঁচে আছেন। তবে তাঁর অবস্থা আশঙ্কাজনক। মেহের পুলিশের কাছে স্বীকার করেন, নির্মম দারিদ্র্যের কারণে সন্তানদের ক্ষুধার জ্বালা মেটাতে না পেরে তিনি এই পথ বেছে নিতে বাধ্য হন। কলকাতা প্রতিনিধি।