সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই পর্যটক খুনযুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই ব্রিটিশ পর্যটককে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তিদের নাম জেমস কুপার (২৫) ও জেমস টমাস (২৪)। পুলিশ জানায়, গত শনিবার রাত তিনটার দিকে ফ্লোরিডার স্যারাসোটা শহরের একটি আবাসিক এলাকার কাছে ওই দুই ব্যক্তিকে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে ১৬ বছরের এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এএফপি। ঘূর্ণিঝড়ে প্রাণহানিচীনের গুয়াংদং প্রদেশে গত রোববার ঘূর্ণিঝড়ে কমপক্ষে ১৮ জনের প্রাণহানি হয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরও ১৫৫ জন। প্রদেশের বন্যা নিয়ন্ত্রণকারী সংস্থার এক মুখপাত্র গতকাল সোমবার জানান, ঝড়ের কারণে প্রায় তিন হাজার ২০০ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কমপক্ষে ৪৫টি বাড়িঘর ধসে গেছে। বার্তা সংস্থা সিনহুয়া জানায়, অধিকাংশ লোকেরই মৃত্যু হয়েছে ভবনের দেয়াল কিংবা অন্যান্য কাঠামো ধসে। পিটিআই।