সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছুরিকাঘাতচীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশে এক যুবকের ছুরিকাঘাতে ছয়জন আহত হয়েছে। পরে যুবকটি নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যা করেন। সিনহুয়া সংবাদ সংস্থা গতকাল মঙ্গলবার জানায়, জিনজিয়াংয়ের কাশগার অঞ্চলের সিল্ক রোড সিটিতে ২০ বছর বয়সী ওই যুবক পথচারীদের এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। একপর্যায়ে পুলিশ তাঁকে ঘিরে ফেললে তিনি নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যা করেন। আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।মিসরে রাষ্ট্রদূতগত ৩০ বছরের মধ্যে প্রথমবারের মতো মিসরে রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে ইরান। প্রেসিডেন্ট হোসনি মোবারকের পতনের পর দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের উদ্দেশ্যে এই নিয়োগ দেওয়া হয়। নতুন রাষ্ট্রদূতের নাম আলী আকবর সিবুয়েহ বলে ইরানের প্রেস টিভি জানিয়েছে। মিসর ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার পর ১৯৮০ সালে দুই দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়।