সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিবাসীদের ক্ষোভ!অস্ট্রেলিয়ার সিডনিতে অভিবাসীদের একটি আটক কেন্দ্রে গত বুধবার সহিংসতা ছড়িয়ে পড়ে। আটক অভিবাসীরা এ সময় কেন্দ্রের নয়টি ভবনে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। কিছু অভিবাসী ভবনের ছাদে উঠে কেন্দ্রের কর্মকর্তাদের লক্ষ্য করে টাইলস ছুড়ে মারে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এসব আটক অভিবাসীর অনেকেই ওই দেশে রাজনৈতিক আশ্রয়প্রার্থী। আবার অনেকে ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও দেশটিতে অবস্থান করছেন। অভিবাসন দপ্তরের মুখপাত্র স্যান্ডি লোগান জানান, তাঁরা জানেন না কী কারণে এ বিক্ষোভ। এপি।আঙুল কেটে প্রতিবাদপূর্ব জাপান সাগরের দোকদো দ্বীপকে জাপান নিজেদের বলে দাবি করার প্রতিবাদে চোই নামের এক দক্ষিণ কোরীয় তাঁর হাতের কড়ে আঙুলটি কেটে ফেলেছেন। ৪৭ বছর বয়স্ক চোই গতকাল সিউলে জাপানি দূতাবাসের সামনে এ কাণ্ড ঘটান। এ সময় তিনি চিৎকার করে বলেন, ‘জাপানি রাষ্ট্রদূতকে ক্ষমা চাইতে হবে।’ এরপর তিনি ছুরি দিয়ে তাঁর আঙুলটি কাটেন। একপর্যায়ে তিনি গলায় ছুরি ঠেকিয়ে আত্মহত্যারও হুমকি দেন। পরে পুলিশ তাঁকে হাসপাতালে নিয়ে যায়। এএফপি।