সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উদ্ধারআফগানিস্তানে গত সোমবার ৪৩ জন আরোহী নিয়ে বিধ্বস্ত হওয়া বিমানটির অংশবিশেষ খুঁজে পাওয়া গেছে। দেশটির পরিবহন মন্ত্রণালয়ের মুখপাত্র নানগ্যালাই কালাতোয়াল গতকাল বৃহস্পতিবার জানান, আফগান ও ন্যাটো বাহিনীর উদ্ধারকর্মীরা রাজধানী কাবুল থেকে ২০ কিলোমিটার উত্তরে শাকরদারা পার্বত্য এলাকায় বিমানের পেছনের অংশ খুঁজে পান। তাঁরা এয়ারলাইনসের লোগোসহ ওই অংশের ছবিও তুলে এনেছেন। গত সোমবার কুনদুজ থেকে ৪৩ জন যাত্রী নিয়ে কাবুলে যাওয়ার পথে বিমানটি বিধ্বস্ত হয়। এএফপি।অনশনজাপানের উসিকু অভিবাসী আটক কেন্দ্রে ৭০ জনের মতো বিদেশি মুক্তির দাবিতে অনশন শুরু করেছেন। স্থানীয় একটি মানবাধিকার সংস্থার সদস্য কিমিকো তানাকা জানান, ১০ মে থেকে তাঁরা অনশন চালিয়ে যাচ্ছেন। তাঁদের বেশির ভাগই শ্রীলঙ্কা ও পাকিস্তানের নাগরিক। অনশনকারীরা এক বিবৃতিতে দাবি করেন, তাঁদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে। টোকিওর উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত ওই অভিবাসী আটককেন্দ্রে ৩৮০ জন বন্দী রয়েছেন। এএফপি।