সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উইপোকার কাণ্ডবিশাল উইপোকার বাহিনী কেটে ফেলেছে এক কোটি রুপি মূল্যমানের ব্যাংক নোট। ভারতের উত্তর প্রদেশের রাজধানী লক্ষেৗর ২০ মাইল দক্ষিণ-পশ্চিমের শহর বারাবাঙ্কির একটি ব্যাংকে এ ঘটনা ঘটেছে। উইয়ের বাহিনী ব্যাংকের স্টিলের সিন্দুকে থাকা নোট দিয়ে তাদের ভূরিভোজ সারে। পুলিশ অফিসার নভিনত রানা বলেন, ব্যাংকের ব্যবস্থাপক গত বুধবার বিষয়টি লক্ষ করেন। কীভাবে উইপোকা সিন্দুকের মধ্যে ঢুকে নোটগুলো নষ্ট করেছে তা তদন্তের বিষয়। ব্যাংক কর্মকর্তাদের দায়িত্বে অবহেলার অভিযোগে পুলিশ একটি মামলাও করেছে। এর আগে উইপোকা ব্যাংকটির ফাইলপত্র ও আসবাবের ক্ষতি করেছিল। এপি অনলাইন।ইসরায়েলি নিহতপশ্চিম তীরের নাবলুসে একটি সমাধির কাছে গতকাল রোববার ফিলিস্তিনি পুলিশের গুলিতে ইসরায়েলি এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হন। ইসরায়েলি সামরিক বাহিনীর এক সূত্র এ কথা জানায়। গতকাল ভোরে ইসরায়েলি সামরিক বাহিনী ফিলিস্তিন-নিয়ন্ত্রিত সমাধি এলাকাকে ঘেরাও করতে এলে এ ঘটনা ঘটে। ইসরায়েলিদের একটি গাড়ি অনুমতি না নিয়ে ফিলিস্তিন-নিয়ন্ত্রিত এলাকায় প্রবেশ করায় ফিলিস্তিনি বাহিনী গুলি চালায়। এ সময় গুলিবিদ্ধ হন বেন ইউসুফ লিভনাত (২৪) নামের ওই ইসরায়েলি নাগরিক। পরে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। এএফপি।