সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
শাদে ভোট গ্রহণশাদে প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফা ভোট গ্রহণ গতকাল সোমবার শুরু হয়েছে। প্রেসিডেন্ট ইদ্রিস দেবাই ইতনোর প্রধান তিন প্রতিদ্বন্দ্বী নির্বাচন বয়কট করার পর তাঁর বিজয় প্রায় নিশ্চিত। ১৯৯০ সালের একটি অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরশাসক হিসেবে হাবরেকে উৎখাতের পর থেকে ইদ্রিস দেবাই শাসনক্ষমতায় রয়েছেন। এবার তিনি চতুর্থ মেয়াদের জন্য শাসনক্ষমতা গ্রহণ করতে যাচ্ছেন। এএফপি।শক্তিশালী ভূমিকম্পইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে গতকাল সোমবার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬ দশমিক ২। তবে এতে একজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ইন্দোনেশিয়ার প্রধান নগর কেন্দারির প্রায় ৭৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ভূপৃষ্ঠের মাত্র নয় কিলোমিটার গভীরে এ ভূমিকম্প আঘাত হানে। ইন্দোনেশিয়ার আবহাওয়া ও ভূতাত্ত্বিক সংস্থা জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬ দশমিক শূন্য। এএফপি।